সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ফুটবলে নতুন ইতিহাস গড়ল ইতালি

অনলাইন ডেস্ক :

আসন্ন কাতার বিশ্বকাপের ইউরো অঞ্চলের বাছাইপর্বে রোববার রাতে সুইজারল্যান্ড-ইতালির ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। জিততে না পারলেও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ছে ইতালি। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়ল ইউরো চ্যাম্পিয়নরা। বাসেলের সেন্ট জাকব পার্কে মুখোমুখি হয়েছিল দলদুটি। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে পেনাল্টি পায় ইতালি। কিন্তু উয়েফার বর্ষসেরা খেলোয়াড় জর্জিনহোর পেনাল্টি সুইস গোলরক্ষক ইয়ান সোমার ঠেকিয়ে দেন। এতে এগিয়ে যাবার সুযোগ হাতছাড়া হয় আজ্জুরিদের। রেফারির শেষ বাঁশিতে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। ইতালি সর্বশেষ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর হেরেছিল, পর্তুগালের কাছে। এর আগে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড দখলে ছিল স্পেন ও ব্রাজিলের। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৩৫ ম্যাচে সেলেসাওদের কেউ হারাতে পারেনি। আর স্পেন ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত অপরাজিত ছিল। সূত্র: গোলডটকম