সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নাটোরের বড়াইগ্রামে তেলের দোকানের আগুন নিয়ন্ত্রণে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখড়া বাজারে স্থানীয় একটি জ্বালানি তেল বিক্রির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন ঘটনাস্থলে গিয়ে জানান, দুপুর ১২টার দিকে বাজারের সুজন মন্ডল নামে এক ব্যবসায়ীর তেলের দোকানে গ্যাসের চুলা মেরামত করার সময় সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। এ সময় দোকানটিতে মজুদ পেট্রোল, ডিজেল, কেরোসিনের ব্যারেলে আগুন ধরে যায়।

তিনি আরও বলেন, ধীরে ধীরে আগুন দোকানের পেছনে ওই ব্যবসায়ীর তেলের গোডাউনে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে বলে জানান বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান।

—–ইউএনবি