সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ পিকআপ ভ্যানে আগুন

নারায়ণগঞ্জের মদনপুরের দেওয়ানবাগ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর ও দুটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বন্দর স্টিল সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ একদল যুবক এসে মহাসড়কে চলাচলরত যানবাহনে ইট-পাটকেল ছুঁড়ে ও ভাঙচুর শুরু করে। এ সময় দুটি পিকআপ ভ্যানে তারা আগুন দেয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, আমার এলাকায় কোনো যানবাহনে অগ্নিসংযোগ ঘটেনি। শুধুমাত্র একটি পিকাপ ভ্যানে কয়েকজন ঢিল ছুঁড়ার চেষ্টা করেছে।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, বিএনপির কেউ আগুন দেয়নি বা ভাঙচুর করেনি। এটি আওয়ামী লীগের কাজ। তারা এ ঘটনা ঘটিয়ে মামলা করবে বিএনপির নেতা-কর্মীদের নামে।

—-ইউএনবি