সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

অবরোধের তৃতীয় দিন: ঢাকা ও নারায়ণগঞ্জে এ পর্যন্ত ৪ গাড়িতে অগ্নিসংযোগ

বিএনপি, জামায়াতে ইসলামী ও তাদের শরিকদের ৩ দিনের অবরোধের শেষ দিনে ঢাকা মহানগরী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ৪টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরার আজমপুর এলাকায় সকাল ৭টা ৪ মিনিটের দিকে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এদিকে ভোর রাত পৌনে ৫টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত।

ভোর রাত ৪টা ৪১ মিনিটের দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ ঢাকা উদ্যান আবাসন প্রকল্পের সামনে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন রোডে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে একটি তুলাবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

৩ দিনের অবরোধের দ্বিতীয় দিনে বুধবার ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সড়ক, রেল ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনে সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

—-ইউএনবি