সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন

বিএনপি জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজশাহীর মোহনপুর উপজেলায় পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ নভেম্বর) দুপুর ৩টায় উপজেলার মৌগাছি নন্দনহাট মোড়ে এই ঘটনা ঘটে। এসময় ট্রাকটি পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা ট্রাকটির আগুন নেভায়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে একটি পণ্যবাহী ট্রাক বাগমারা উপজেলার উদ্দেশে রওনা হয়। ট্রাকে মুরগির খাওয়ার ফিড ছিল। মোহনপুর নন্দনহাট এলাকায় পৌঁছালে পাঁচটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ভাঙচুর করে এবং ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

ওসি আরও বলেন, ট্রাকে তিনজন ছিল। আগুন দেখে সবাই দৌড়ে পাশের বিলে পালিয়ে যায়। স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও; ব্যক্তিগত গাড়ি এবং কিছু আন্তঃজেলা বাস চলাচল করতে দেখা গেছে। তবে যাত্রী সংখ্যা কম।

—-ইউএনবি