সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মিরপুরে ঢাবি কর্মীদের বহনকারী বিআরটিসি বাসে আগুন

রাজধানীর মিরপুর-১০ ক্রসিংয়ের কাছে সোমবার (৬ নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তর সূত্র জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা দোতলা বাসে আগুন দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই বাসের চালক ও তার হেলপার অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

জানা গেছে, চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য দোতলা বাসটি ব্যবহার করা হতো। এটি ঢাবি কর্মীদের নামিয়ে দিয়ে ফিরে আসার সময় আক্রমণের মুখে পড়ে।

—ইউএনবি