সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কাতারে অগ্নিকাণ্ডে নিহত ৪ বাংলাদেশির মধ্যে ২ জন ফেনীর

কাতারের রাজধানী দোহায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশিসহ ৬ অভিবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাতে দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা নিকটবর্তী একটি ভবনে ছড়িয়ে পড়ে।

নিহত ৪ বাংলাদেশির মধ্যে ২ জন ফেনীর এবং আরও দু’জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত বাকি দু’জন পাকিস্তানি নাগরিক।

ফেনীর নিহতরা হলেন, পৌরসভার ৭নং ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান। দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ ।

জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর বশীদ মিলন কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে আগুনে মীর হোসেন ফরহাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সেলর বাহার মিয়া মোহাম্মদ মাহফুজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

—-ইউএনবি