সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মিরপুরে চলমান অবরোধে আরেকটি বাসে আগুন

ছবি: সংগৃহীত

বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে ঢাকার মিরপুর ১০ নম্বর সার্কেলে আজ দুপুরে আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, দুপুর ১টা ১৩ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বর সার্কেলে প্রজাপতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।

তিনি বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অনুসারে, এর আগে গত রাত ৮টা থেকে আজ (১২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

—–ইউএনবি