সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

লিথুয়ানিয়ার জালে ইতালির গোলবন্যা

অনলাইন ডেস্ক:

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লিথুয়ানিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে ইতালি। বুধবার রাতে ইউরোপীয় অঞ্চলের ‘সি’ গ্রুপের ইউরোপ চ্যাম্পিয়নরা জয় পেয়েছে ৫-০ ব্যবধানে। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আজ্জুরিরা। স্ট্রাইকার ময়েস কিনের গোলে ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় ইতালি। তিন মিনিট পরই আজ্জুরিদের টানা একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে নিজেদের জালে নিজেই গোল করেন লিথুয়ানিয়ার ডিফেন্ডার এডগারেস উটকাস। মিনিট দশেক পর জিয়াকমো রাসপোদোরি গোল করে ইতালির ব্যবধান তিনগুণ করেন। মাত্র ৫ মিনিট পরই ফের গোল করে বিরতিতে যাওয়ার আগেই কার্যত শেষ করে দেন ময়েস কিন। ২৯তম মিনিটে ফেডরিকো বার্নাদেস্কির পাস থেকে গোল করে হালি পূর্ণ করেন জুভেন্টাস তারকা। প্রথমার্ধেই ৪-০ গোলের ব্যবধান এগিয়ে যায় ইতালি। বিরতি থেকে ফিরেই বাড়ায় আজ্জুরিরা। ৫৪তম মিনিটে জিওভান্নি ডি লরেঞ্জো স্কোরশিটে নাম লেখেন। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালি। এই জয়ের ফলে সি গ্রুপে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। ৪ ম্যাচে ২ জয় ও ২ ড্র নিয়ে দুইয়ে আছে সুইজারল্যান্ড। ৫ ম্যাচের সবকটি ম্যাচ হেরে তলানিতে লিথুয়ানিয়া।