সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ঢাকা ও দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নাটোরের লালপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় বুধবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ঢাকা ও দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, আব্দুলপুর রেলওয়ে জংশন সিগন্যাল পয়েন্টে ঢাকাগামী চালবোঝাই মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

অসীম কুমার বলেন, চিলাহাটি থেকে খুলনাগামী ‘রকেট মেইল’ ট্রেন এবং রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার পর নাটোর স্টেশনে আটকে পড়ে। যার ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

পশ্চিমাঞ্চল রেলের পাকশি ডিভিশনানাল ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ এর নেতৃত্বে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তারা উদ্ধার অভিযান শুরু করে।

লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সন্ধ্যা হয়ে যাবে বলেও জানান তিনি।

—-ইউএনবি