সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

প্রতারণার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব হাসান ও তার সহযোগীকে শুক্রবার গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব সূত্র জানায়, বিকালে র‍্যাব মিডিয়া সেন্টারে এ ব্যাপারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সূত্রে জানা যায়, এক সময় মসজিদের ইমাম রাগিব মাল্টি-লেভেল-মার্কেটিং (এমএলএম) কোম্পানিতে যোগদান করেন এবং তিনি পিরোজপুরে অবস্থিত এহসান গ্রুপ অব কোম্পানি প্রতিষ্ঠা করেন।

প্রথমে একটি রিয়েল এস্টেট কোম্পানি দিয়ে শুরু করে, পরে তিনি গ্রুপের নামে ১৭টি সংস্থা গঠন করেন।

উল্লেখ্য, ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী কোম্পানি চালানোর প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে এবং তাদের উচ্চ মুনাফার আশ্বাস দিয়ে প্রতারণা করায় এই গ্রুপের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে।