সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

রাস্তা থেকে জিয়ার নাম ফলক সরিয়ে দিল বাল্টিমোর সিটি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোর সিটির একটি রাস্তা থেকে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ফলক সরিয়ে ফেলা হয়েছে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জানিয়েছে।

বৃহস্পতিবার মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর সিটির মেয়রের কার্যালয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়।

যুক্তি ছিল জেনারেল জিয়া একজন সামরিক স্বৈরশাসক যিনি রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন এবং আমেরিকায় তার নাম ফলক দিয়ে সম্মান দেয়া উচিত নয়।

শুনানি শেষে এক সংবাদ সম্মেলনে আ’লীগ নেতারা বলেন, মেয়র কার্যালয় স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো সামরিক স্বৈরশাসকের নামে নামকরণ করে সম্মান করবে না।

এর আগে আওয়ামী লীগ নেতারা জিয়াউর রহমানের নাম সরিয়ে ফেলার জন্য মেয়রের কার্যালয়ে আবেদন করেন।

আওয়ামী লীগ নেতারা বলেন, জিয়ার নাম মুছে ফেলা হয়েছে কারণ তিনি বাংলাদেশের প্রথম সামরিক শাসক ছিলেন।

—ইউএনবি