সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক :

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে ভারতে সরকারি সফর শেষে গত বুধবার দেশে ফেরেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরদিন গত বৃহস্পতিবার সেনানিবাসে ব্যস্ত সময় পার করেন তিনি। আইএসপি আর জানিয়েছে, গত বৃহস্পতিবার বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেনাপ্রধান। একই দিনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) একটি অনুষ্ঠানে যোগদান করেন সেনাপ্রধান। এ ছাড়াও ১৯৯৮-১৯৯৯ সালের ২৩তম আর্মি স্টাফ কোর্সে অংশগ্রহণ, সম্মানসূচক ‘পিএসসি’ উপাধি গ্রহণ ও মুজিববর্ষ উপলক্ষে ‘ট্রাষ্ট ব্যাংক ওপেন গলফ টুর্নামেন্ট-২০২১’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।