সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে হাসপাতালে ২৮৯৯ ডেঙ্গু রোগী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আট জন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার, ১০ সেপ্টেম্বর সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৮ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২১৪ জন আর ঢাকার বাইরে ৩৪ জন। এক হাজার ২২১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন জানিয়ে অধিদপ্তর জানায়, এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১ হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৪১ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১৮০ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৮০ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।