সাম্প্রতিক
Skip to content

Mahfuz Rahman

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবিধানিকভাবে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি এবং অংশগ্রহণকারীদের (জুলাইযোদ্ধা) আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বাধ্যতামূলক গণভোটের বিধান পুনর্বহাল করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান...

৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ

কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ বা সীমিত হয়ে পড়া ব্যাংকগুলোর কার্ড ও সংশ্লিষ্ট ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে গ্রাহকদের ভোগান্তি কমানো, স্বার্থ সুরক্ষা এবং...

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের সংবেদনশীল স্থাপনা ও নিরাপত্তাব্যবস্থার ছবি, ভিডিও, স্কেচ বা দৃশ্যমান তথ্য ধারণ ও প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে অননুমোদিতভাবে এসব তথ্য প্রকাশ বা প্রচার...

চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন?

চট্টগ্রামে একটি মামলার সাক্ষী একজন পুলিশ সদস্য। কিন্তু বদলি হয়ে তিনি বর্তমানে খুলনায় কর্মরত আছেন। মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে চট্টগ্রামে আসতে হবে, কিন্তু অনেকদিন ধরেই তিনি উপস্থিত হননি বা হতে পারেননি।...

কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি

ভারতের জম্মু ও কাশ্মীর থেকে ‘অবৈধভাবে’ বসবাসের অভিযোগে অন্তত ১৫০ বাংলাদেশিকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। সোমবার আটকের পর ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে তাদের...

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য ডা. জাওয়াদুল হককে ঘেরাও করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। একই ঘটনায় উপাচার্যের একান্ত সচিব (পিএস) নাজমুল হোসাইনকে মারধর এবং অস্ত্রের মুখে...

কালকিনিতে গুদামে অতিরিক্ত সার মজুদ, জরিমানা

কৃষকের জন্য বরাদ্দকৃত সার গুদামে কতটা মজুদ রাখা যাবে তার নির্দিষ্ট সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করে অতিরিক্ত সার মজুদের অভিযোগে মাদারীপুরের কালকিনিতে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই...

শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

‘ভোট চুরি’র অভিযোগ তুলে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ করেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রায় ৩০০ সাংসদ। মঙ্গলবার সংসদের মকরদ্বার থেকে নির্বাচন সদনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় নীতি আয়োগের কার্যালয়ের কাছে পুলিশ তাদের...

দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি

দেশে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়নের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রাথমিকভাবে ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ঢাকায় পদায়নের জন্য ১৮ জনকে বাছাই...

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ

স্কুলে পর্যাপ্ত জনবল, শিক্ষক সংকট ও জরাজীর্ণ ভবনের সমস্যা সমাধানের দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন অঞ্চলে হাইস্কুল অবরোধের পাশাপাশি ট্রেড ইউনিয়নগুলোর নেতৃত্বে রাজপথেও বিক্ষোভ হয়েছে। এ সময় বেশ কয়েকটি এলাকায় পুলিশের...

ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি

দেশে ডেঙ্গুর প্রকোপের সঙ্গে হামের উপসর্গ নিয়েও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত...

বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা’য় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় ‘বলাকা’য় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের জন্য প্রধান কার্যালয়ে যাওয়া সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া...