Skip to content

সারাদেশ

শাহরাস্তি উপজেলায় সূচীপাড়া বাজারে অধ্যাপক মাওঃ আবুল হোসাইনের গণসংযোগ

আহসান হাবিব পাটওয়ারীঃ চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট আলেম অধ্যাপক মাওঃ আবুল হোসাইন শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের বিভিন্ন স্হানে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।...

খুলনায় গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক মেয়র ও সংসদ সদস্যসহ ২৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

খুলনা ব্যুরো: খুলনায় ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন দমনকল্পে গুম ও নির্যাতনের অভিযোগে কেসিসির সাবেক মেয়র, সাবেক সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ...

পীরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ঠাকুরগাঁও প্রতিনিধি নিয়োগবিধি সংশোধন, পদোন্নতিসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ স্বাস্থ্য সহকারীরা।  মঙ্গলবার (২৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে  অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ  উপজেলা...

হাসপাতালে সাংবাদিকরা গেলে খাবার ওজন দিচ্ছেন টিএইচও ডা. জাকির হোসেন।

কুলাউড়া হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়ার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। রোগীদের খাবার সরবরাহ করার জন্য ২০২৪-২৫ অর্থ বছরে জুনেদ জাহিদ ট্রেডার্স নামে এক ঠিকাদার প্রতিষ্ঠানকে ইজিপি...

সিলেটের ওসমানী বিমানবন্দরে জরুরি সহায়তা পাবেন বিদেশ-ফেরতরা

প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকাশক্তি। সেই প্রবাসীদের বিদেশ যাওয়া যেমন নিরাপদ করতে হবে তেমনি তারা বিদেশ থেকে ফিরলেও  প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। বিমানবন্দর থেকেই সেটি শুরু করতে হবে। সরকারি-বেসরকারি সংস্থা সবাই মিলেই সেই...

সিলেটে ঝুঁকিপূর্ণ টিলায় বাস করছেন ১০ হাজার মানুষ:৫ বছরে ২০ জনের মৃত্যু

বৃষ্টিতে পাহাড়-টিলা ধসের মধ্যেও সিলেটের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন ১০ হাজারেরও বেশি মানুষ। জেলায় পাঁচ বছরে টিলা ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। এরপরও কমছে না ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন। টিলায় বসবাস নিরুৎসাহিত করতে...

রমেকে রোগীর ধনুষ্টঙ্কারের উপসর্গ শনাক্ত

  রংপুর ব্যুরো: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক রোগীর শরীরে ধনুষ্টঙ্কারের (টিটেনাস) উপসর্গ শনাক্ত হয়েছে। গতকাল সোমবার ওই রোগীকে আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুরো আইসিইউ...

নির্বাচিত সরকার ছাড়া আইন-শৃঙ্খলার উন্নতি করা সম্ভব নয়: বকুল

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, দীর্ঘ ১৬ বছর আমরা রাজপদে থেকে আন্দোলন করে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাচার হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছি। মাফিয়া...

আন্দোলনের তৃতীয় দিনেও উত্তাল কারমাইকেল কলেজ

রংপুর ব্যুরো: রংপুরের কারমাইকেল কলেজে একাডেমিক ভবন, অডিটরিয়াম, আবাসিক হল নির্মাণ, শিক্ষকসংকট সমাধান সহ ৩৭ দফা দাবিতে কারমাইকেল কলেজের মূল গেইট তালাবদ্ধ করে তৃতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তাঁরা জানিয়েছেন,...

বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৪/২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২/২০২৪-২৫ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হয়।...

কুলাউড়ায় শিক্ষার্থী আনজুম হত্যার বিচার চেয়ে আদালতের সামনে বিক্ষোভ

  জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়ায় বহুল আলোচিত দশম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা জান্নাত আনজুম (১৫) হত্যাকারী জুনেল মিয়ার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থী, সচেতন যুব সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠনসহ এলাকাবাসী।...

কমলগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশনের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যাম কান্ত সিংহ, সাধারন সম্পাদক মোস্তাকিম আহমদ, সহ-সভাপতি  মইন উদ্দিন খাঁন, উপদেষ্ট আনজুমান আরা রুবি, সৈয়দ মিজানুর রহমান, আব্দুল মুমিন, অনিরুদ্ধ রায় প্রমোদ চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা আরও বলেন, প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান সময়ের দাবি।বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যাম কান্ত সিংহ বলেন, স্বাস্থ্য অধিদফতরের অধীনে সারাদেশে প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী আছেন। তারা শিশু, গর্ভবর্তী নারী ও কিশোরীদের টিকাদান এবং কমিউনিটি ক্লিনিকে কাজ করেন। বিভিন্ন সময়ে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল উন্নতির জন্য স্বাস্থ্য সহকারীরা আন্দোলন করলেও তা প্রতিশ্রুতি এবং আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। উল্লেখ্য, স্বাস্থ্য সহকারীদের এই দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে, যা মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।