সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

তেরখাদায় ছাত্রশিবিরের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

খুলনার তেরখাদা উপজেলার বারাসাতের উত্তর খুলনা এস এম এ মজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ হাসান শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির খুলনা জেলা উত্তরের সেক্রেটারি ছাত্রনেতা ইলিয়াস হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাসাত উপশাখা সভাপতি ইফরাত মুন্সি এবং বিভিন্ন পর্যায়ের ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ইলিয়াস হুসাইন তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের নৈতিকতা, চরিত্র ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, সঠিক শিক্ষা অর্জনের পাশাপাশি আত্মশুদ্ধি ও নৈতিক মূল্যবোধ ধারণ করতে পারলেই শিক্ষার্থীরা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং অধ্যবসায়ী হয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পরিশেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন উদ্যোগে নিজেদের উৎসাহিত বোধ করেছেন বলে জানান।

 

মাসুম বিল্লাহ ইমরান

খুলনা।