সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

প্রিন্টিং ভুল চিঠিতেই জাতীয় মৎস্য সপ্তাহ

জয়পুরহাট প্রতিনিধি :

জাতীয় মৎস্য সপ্তাহ পালনের সরকারি তারিখ পরিবর্তনের পরও জয়পুরহাটে প্রচারণা চালানো হচ্ছে প্রিন্টিং ভুল চিঠি দিয়েই। এতে অংশগ্রহণকারীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হলেও সংশ্লিষ্টরা বলছেন—এতে কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।

প্রথমে ২২-২৮ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালনের ঘোষণা ছিল। কিন্তু ‘মাইলস্টোন ট্র্যাজেডি’র কারণে সরকার পরে সিদ্ধান্ত নেয়, নতুন তারিখ হবে ১৮-২৪ আগস্ট। এ সময়ের মধ্যে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পোনা অবমুক্তি ও আলোচনা সভার আয়োজন করা হবে। এবারের প্রতিপাদ্য— “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।”

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। সভাপতিত্ব করবেন জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা।

চিঠির ভুল প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা বলেন, “তারিখ সংশোধন করে প্রিন্টে পাঠানো হয়েছিল। তবে প্রিন্টিং-এ ভুল হয়ে গেছে। বিষয়টি অনিচ্ছাকৃত।”

অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার এ বিষয়ে বলেন, “আমি চিঠিটি এখনও দেখিনি। তবে যেহেতু সারাদেশেই একই তারিখে সপ্তাহটি পালিত হচ্ছে, তাই প্রিন্টিং মিসটেক হলেও সমস্যা নেই।”

 

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।