সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুবলীগ নেতা সহ গ্রেফতার ৩

মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল :

 

টাঙ্গাইলে রানা আহাম্মেদ নামের এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের ঘটনার মামলায় যুবলীগ নেতা সহ তিন জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

আজ রোববার বিকেলে গ্রেফতারকৃতদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল পৌরসভার কাগমারা মেসের মার্কেট এলাকার মোঃ আতাব আলীর ছেলে মোঃ শাহীন (৩২), সন্তোষ এলাকার মোঃ শফিকুল ইসলাম এর ছেলে মোঃ শাকিল আহমেদ (২৭), বাঘিল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ধরের বাড়ি এলাকার মৃত আবু সাইদ এর ছেলে মোঃ উজ্জ্বল হোসেন (৩৮)।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমদ জানান, বিদ্যুত উন্নয়ন বোর্ডের ঠিকাদার রানা আহাম্মেদ এর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের মামলায় ১৬ আগষ্ট দিবাগত রাতে টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ বিকেলে গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ মে সোমবার দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুত উন্নয়ন বোর্ডের ঠিকাদারী পেশায় নিয়োজিত পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহাম্মেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে রানা আহাম্মেদ এর স্ত্রী মীরা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা  দায়ের করেন।

 

 

টাঙ্গাইল