সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ

“অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে সারা দেশের সাথে একযোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে চলোচনা সভা ও সফল চাষিদের পুরস্কার বিতরণ করা হয়। এরপর উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশিদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. আব্দুল মোমেন, বি আর ডিবির চেয়ারম্যান আহাম্মদ হোসেন রানা।

এছড়াও উপজেলার মৎস্যজীবী সুবিধাভোগীরা এসময় উপস্থিত ছিলেন।

 

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।