Skip to content

আসছে থ্রিলারধর্মী সিনেমা ‘অন্তর্জাল’

অনলাইন ডেস্ক :

আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে সুনেরাহ বিনতে কামালের সাইবার থ্রিলারধর্মী সিনেমা ‘অন্তর্জাল’। প্রযুক্তির উৎকর্ষে আগামীর যুদ্ধটা হবে সাইবারে। সেক্ষেত্রে দেশের যোদ্ধারা কতোটা প্রস্তুত? এই ভাবনা থেকে নির্মিত হয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সুরেরাহ ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন প্রমুখ। দীপন জানান, আগামী কোরবানির ঈদে ‘অন্তর্জাল’ আসবে এটা চূড়ান্ত। এ মাসের মধ্যে সেন্সর হবে।

আগের দুই সিনেমার চেয়ে ‘অন্তর্জাল’ তার কাছে সবচেয়ে কঠিন চলচ্চিত্র। চরিত্রগুলো মানানসই করতে সিয়াম, মিম, সুমন, সুনেরাহ অনেক সময় দিয়েছেন। দীপন জানান, তাদের পারফরমে তিনি রীতিমতো মুগ্ধ। সুনেরাহ রোবট বানানো শিখতে দীর্ঘদিন একটি ল্যাবে গিয়ে কাজ করেছে এবং সত্যিকারের একটি ল্যাবে গিয়ে শুটিং করি। বাকি সবাই অনেক শ্রম দিয়েছে ছবিতে। সুনেরাহ বিনতে কামাল বলেন, আসছে ঈদে ‘অন্তর্জাল’ মুক্তি পাচ্ছে।

এটা বেশ আনন্দের বিষয়। কারণ একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্রে এখানে কাজ করেছি। সবাই মিলে ভালো একটি কাজ উপহার দেয়ার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে সবার। ‘অন্তর্জাল’ সিনেমার গল্প লিখেছেন দীপঙ্কর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।