সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নিজের ইমেজ ধরে রাখতে চান মেঘলা মুক্তা

অনলাইন ডেস্ক :

দেশের এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা। তেলেগুসহ দেশের কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। সর্বশেষ সাইফুল ইসলাম মান্নু’র ‘পায়ের ছাপ’-এ প্রশংসা কুড়ানোর পর এবার ‘কাঠগোলাপ’ সিনেমা নিয়ে আসছেন মেঘলা মুক্তা। ‘কাঠগোলাপ’ নির্মাণ করছেন সাজ্জাদ খান। ইতোমধ্যে সিনেমার কাজ প্রায় শেষের দিকে। এ প্রসঙ্গে মেঘলা বলেন, সাজ্জাদ ভাই একেবারেই আলাদা ধাঁচের কাজ করেন।

সিনেমাটি মুক্তির পর দারুণ এক আলোচনার জায়গা তৈরি করতে পারবে বলে আশা করছি আমি। অভিনেত্রী আরও বলেন, ভালো গল্পের সিনেমায় কাজ করতে চাই। নিজেকে দেশ-বিদেশে প্রমাণ করেছি। এখন একটি ভালো প্রডাকশন টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে চাই। আমার কাছে আসলে ওটিটি বা ফিল্ম আলাদা কিছু নয়। ভালো গল্পে কাজ করতে পারাটাই মুখ্য। মেঘলা মুক্তা বলেন, এই ইন্ডাস্ট্রিতে আমার যতটুকুই কাজ হয়েছে তা বিভিন্ন বিশিষ্টজন দেখে বেশ প্রশংসা করেছেন। তাই নিজের ইমেজের জায়গাটুকু ধরে রাখতে চাই। কাজটাকে ভালোবেসেই এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছি।

তাই আমার কাজগুলোতে দর্শকরা হতাশ হবেন না, এতটুকু নিশ্চয়তা দেওয়া একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব। তেলেগু সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন মেঘলা মুক্তা। মুক্তির পর সিনেমাটি ব্যাপক আলোচিত হয়। কিন্তু করোনার কারণে দেশে ফেরার পর কিছুটা বিরতি দেন তিনি। বর্তমানে ওপারের বেশ কিছু সিনেমায় কাজের ব্যাপারে কথা চলছে। ভিসা ও কাগজপত্রের জটিলতা সামলে শিগগিরই কাজগুলো শুরু করতে চান বলে জানিয়েছেন এই অভিনেত্রী।