সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডিপজল

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রযোজক হিসেবেও সফল তিনি। ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। এখনও চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। চলচ্চিত্রের পাশাপাশি কাজ করছেন ওয়েব সিরিজেও। সম্প্রতি তিনি মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে অভিনয় করে বেশ সাড়া পাচ্ছেন। বেশ অনেক দিন পর নতুনভাবে দর্শক এই অভিনেতাকে দেখতে পেয়েছে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ নিয়ে ডিপজল বলেন, দারুণ সাড়া পাচ্ছি কাজটি দিয়ে। অনেকেই ফোন দিচ্ছেন, আমার অভিনয় নিয়ে কথা বলছেন।

আমি সাধারণত যে ধরনের অভিনয় করি, সেখান থেকে একদম বেরিয়ে এসেছি। ন্যাচারাল অভিনয় করেছি। আসলে ফারুকী ভাইয়ের পরিচালনা আমাকে খুব টানে। এদিকে ডিজলের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কথা শোনা যাচ্ছিল। বিষয়টি নিয়ে এই অভিনেতা বলেন, নির্বাচন করার আগ্রহ দেখিয়েছিলাম, তবে নেত্রীর কাছ থেকে সাড়া পাইনি। নিজে নির্বাচন না করলেও যারা করছেন তাদের প্রচার-প্রচারণায় থাকব। আমাদের ফেরদৌস নির্বাচন করছেন, তাৎর পক্ষে আমি সবসময় কথা বলছি, ভবিষ্যতেও বলব। নেত্রীর যখন মনে হবে আমাকে ডাকা দরকার, আমি তখনই সাড়া দেব। প্রসঙ্গত, ডিপজলের হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এরই মধ্যে কয়েকটি সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে।