সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বাপ্পারাজ

অনলাইন ডেস্ক :

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ এখন অভিনয়ে অনেকটা অনিয়মিত। সাধারণত গল্প ও চরিত্র মনের মতো না পেলে তিনি অভিনয় করেন না। এবার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ। সরকারি অনুদানে নির্মিত ‘ফ্ল্যাশব্যাক ৭১’ স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন বাহার উদ্দিন খেলন। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।

তিনি বলেন, ‘বাপ্পারাজ মেজর আকবর চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে, পাক বাহিনী খ্রিস্টান ধর্মের মেরি নামের এক বাঙালি নারীকে ধর্ষণ করে রাস্তায় ফেলে যায়। মেজর আকবর সেই নারীকে উদ্ধার করে সুস্থ করে। পরবর্তী সময়ে সেই নারীকে বিয়ে করে সমাজে প্রতিষ্ঠিত করে।’