সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টেনিস ফেডারেশনের বড় চুক্তি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ টেনিসের উন্নয়নে সহায়তা পাওয়া গেছে। রোববার (১০ ডিসেম্বর) সাইফ পাওয়ারটেক লিমিটেড ও টেনিস ফেডারেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। টেনিসের উন্নয়নের লক্ষ্যে সাইফ পাওয়ারটেক এগিয়ে এসেছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে ২০২৫ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা ২ বছরের জন্য পাঁচ বিভাগে সহায়তা করবে। যেসব বিভাগে স্পন্সর প্রতিষ্ঠান সাহায্য করবে সেগুলো হলো- দেশব্যাপী জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ গ্রোগ্রাম পরিচালনা, জেটিআই কোচেস প্রশিক্ষণ ও স্কুল শিক্ষকদের টেনিস প্রশিক্ষণ, জেলা ও বিভাগীয় টেনিস প্রতিযোগিতা, আন্তঃস্কুল টেনিস প্রতিযোগিতা ও বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা।

ফেডারেশনের কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তরফদার মো. রুহুল আমিন। বাংলাদেশ টেনিস ফেডারেশনের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করছেন সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের পক্ষে এর নির্বাহী পরিচালক মেজর (অবঃ) ফারুক আহমেদ খান। অনুষ্ঠানে সাইফ পাওয়ারটেকের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহসভাপতি মো. মোতাহার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।