Skip to content

Upcoming
Sweden
0-0
Tunisia
Source: ESPN

নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লো টাইগাররা

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে টেস্ট সিরিজ শেষ না হতেই দরজায় কড়া নাড়ছে তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দামামা। নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় সাদা বলের দুই ফরম্যাটের লড়াইয়ে অংশ নিতে রোববার (১০ ডিসেম্বর) দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে দলের সঙ্গে না থাকা লিটন দাস রয়েছেন এ বহরে। আরও আছেন সৌম্য সরকার, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, রাকিবুল হাসান ও মুশফিক হাসান।

আগামীকাল সোমবার দলের বাকি অংশের দেশ ছাড়ার কথা রয়েছে। কিউইদের মাটিতে পা রেখে দুদিন অনুশীলন করবে টাইগাররা। এরপর সিরিজ শুরুর আগে ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আফিফ-লিটনদের। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। তারপর ২০ ও ২৩ ডিসেম্বর পরের দুটি একদিনের ম্যাচ। সে সিরিজ শেষে ২৭, ২৯ আর ৩১ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজেও বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত।