সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কর্ণফুলি নদীতে ডুবে গেল লাইটারেজ জাহাজ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পণ্যবাহী একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। রবিবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর সদরঘাটের কর্ণফুলী ড্রাই ডক এলাকায় এই জাহাজডুবির ঘটনা ঘটে।

তবে ডুবে যাওয়া জাহাজটির নাম এবং কি কারণে ডুবেছে তা নির্দিষ্ট করে কোনো তথ্য দেয়নি কোস্টগার্ড।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট কোস্ট গার্ড কর্মকর্তা রতন খান জানান, জাহাজডুবির খবর পেয়ে আমাদের টিম জাহাজ উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছে। এখনো নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে জাহাজে থাকা সবাই উদ্ধার হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী কর্ণফুলী এক্সপ্রেসের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম জানান, রাত পৌনে ১০টার দিকে পণ্য বোঝাই জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাহাজের তলানী ফুটো হয়ে যাওয়ায় পানির নিচে তলিয়ে গেছে জাহাজটি। জাহাজটি কিসের জাহাজ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে কালো রঙের জিনিস ছিলো জাহাজে। ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা ৬/৭ জন ইঞ্জিল চালিত একটা বোটে উঠে যায় এবং একজন সাঁতার কেটে তীরে উঠেছে।

—ইউএনবি