সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পাবনায় ট্রেনের দুই বগী লাইনচ্যুত

পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগী লাইনচ্যুত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে পাবনার কাশিনাথপুর-বাঁধেরহাট রেলস্টেশনের মাঝে রানীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

এতে পাবনা-ঈশ্বরদী রুটে রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

ঢালারচর এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাফিজুল ইসলাম জানান, সোমবার সকালে পাবনার ঢালারচর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয় ঢালারচর এক্সপ্রেস। পাবনার কাশিনাথপুর-বাঁধেরহাটের মাঝামাঝি রানীগ্রামে পৌঁছালে হঠাৎ করেই ট্রেনটির দুটি বগীর ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে বগী দু’টি উদ্ধারের কাজ শুরু হয়ে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি জানান, রেললাইনে পর্যাপ্ত পরিমাণে ক্লিপ নেই। ট্রেন লাইনে উঠলে নড়াচড়া করে। যে কারণে বগি লাইনচ্যুত হয়েছে। এটি আঞ্চলিক রেলপথ। এই একটিমাত্র ট্রেন চলাচল করে। ট্রেনটি যদি ঈশ্বরদী বাইপাস স্টেশন বা তার আশপাশে লাইনচ্যুত হতো ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেত। এখন আপাতত পাবনা-ঈশ্বরদীর মধ্যে রেল যোগাযোগ বন্ধ আছে।

পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল বলেন, খবর পেয়ে ট্রেনটি উদ্ধার করতে লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে সকাল পৌনে ৮টার দিকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। ট্রেনটি উদ্ধার করতে কিছুটা সময় লাগবে।

বীরবল মণ্ডল আরও বলেন, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশিদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

—-ইউএনবি