সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘রেশমি চুড়ি’-তে জোভান-তটিনী

অনলাইন ডেস্ক :

লেইস ফিতাওয়ালা রতন বাবার ব্যবসা আঁকড়ে আছে। চুড়ি বিক্রি করতে রোজ অনেকের হাতে চুড়ি পরাতে হয় তাকে। কিন্তু এক তরুণীর হাতে চুড়ি পরাতে গেলেই হাত কেঁপে ওঠে তার। এমন গল্পে নির্মাতা এমএনইউ রাজু নির্মাণ করেছেন নাটক ‘রেশমি চুড়ি’। এতে প্রধাণ চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী, অন্যান্য চরিত্রে আছেন মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা আক্তার মিঠু, ইসতিয়াক আহমেদ রুমেলসহ আরও অনেকে। ‘রেশমি চুড়ি’ রচনা করেছেন নির্মাতা রাজু নিজেই।

নাটকটি নিয়ে তিনি বলেন, গল্পটি ৯০ দশকের। সম্পূর্ণ গ্রামীণ আবহের একটি নাটক। একজোড়া তরুণ-তরুণীর অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি। জোভান, তটিনীসহ সবাই নিজেদের সেরাটা দিয়ে অভিনয় করেছেন। আশা করি, দর্শকের ভালো লাগবে। জোভান বলেন, গল্পটি বেশ ভালো লেগেছে। আমি আমার নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। এখন বাকিটা দর্শকের ওপর নির্ভর করছে। আশা করি, তারা নিরাশ হবেন না। ‘রেশমি চুড়ি’র চিত্রগ্রহকের দায়িত্বে ছিলেন এইচ এম জামান। আবহ সংগীত করেছেন প্রত্যয় খান। নাটকটি সম্পাদনার কাজ করেছেন রাশেদ রাব্বী। নির্মাতা রাজু জানিয়েছেন শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।