সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বায়োস্কোপ ফিল্মসের ছবিতে রুনা

অনলাইন ডেস্ক :

খুব হিসেব করে নতুন কাজে যুক্ত হলেও মুক্তির অপেক্ষায় রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খানের একাধিক সিনেমা। এর মাঝেই ‘দাফন’ শিরোনামের আরও একটি সিনেমার কথা জানালেন এই অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে বেশকিছু ছবি প্রকাশ করেছেন তিনি। ছবি পোস্ট করে ক্যাপশনে রুনা লিখেছেন, ‘একজন তার প্রেমে পড়ে পাগল হয়ে গেল প্রায়! তারপর একদিন কুলসুমও তার প্রেমে সাড়া দিলো, ফুটল ফুলের মতো।

হলদে অলকানন্দা যেমন!’ ছবিগুলোতে দেখা গেছে, হাতভর্তি কাঁচের চুড়ি ও হলুদ সালোয়ার-কামিজ পরা রুনা। এই সিনেমায় একেবারেই ছিমছাম পাশের বাড়ির মেয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। উল্লেখ্য, সিনেমাটি পরিচালনা করছেন কৌশিক শংকর দাশ এবং প্রযোজনা করেছে বায়োস্কোপ ফিল্মস।

ছবিটি প্রসঙ্গে বায়োস্কোপের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘প্রথমে ছবিটির গল্প আমাকে ভীষণ টানে বলেই এটি করতে রাজি হই । কৌশিক দাও খুব যত্ন দিয়ে বানিয়েছেন। সারাবিশ্বে বাঙালিদের ভেতরে এ ধরনের গল্প নির্ভর চলচ্চিত্র দেখার আগ্রহ বাড়ছে। আশা করি সে অর্থে ছবিটি দারুণ এক জায়গা করে নেবে। আর অভিনেত্রী হিসেবে রুনা খান তো অনবদ্য।