সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সন্তানের নাম রেখেছেন আয়াত, পপির স্বামী কে?

অনলাইন ডেস্ক :

একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি অনেকদিন অভিনয়ের বাইরে আছেন। তবে এর মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর আবার উধাও। গুঞ্জন আছে, সন্তানের মা হয়েছেন পপি। তবে স্বামী কে, কবে সন্তান হলো, তারা কোথায় থাকেন, তা কেউ বলতে পারেনি। এবার বলা হচ্ছে, পপির স্বামী জাহাজ ব্যবসার সঙ্গে জড়িত।

২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পপি। তাঁর সন্তানের নাম আয়াত। গণমাধ্যমে পপির পারিবারিক সূত্রের খবর, নায়িকা তাঁর সন্তানের নাম রেখেছেন আয়াত। পপির স্বামী একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা তিনি। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকেন পপি। এর আগে তিনি বারিধারা ও উত্তরায় ছিলেন। তবে বাসার ঠিকানা কাউকে জানাননি। এরপর ঠিকানা জানা গেলে দ্রুত ওই এলাকার বাসা ছেড়ে দেন।

‘ভালোবাসার প্রজাপতি’তে সর্বশেষ ২০২০-এর জুনে কাজ করেন পপি। ছবিটির প্রায় ২০ শতাংশ কাজ এখনো বাকি। শেষ করতে আরও দুই দিন শুটিং করতে হবে। তাঁর বাসায় গিয়ে ফিরে এসেছেন ছবির এক পরিচালক মাসুমা তানি। আরেক পরিচালক রাজু আলীম জানান, আর কিছুদিন অপেক্ষার পর অন্য উপায়ে ছবির শুটিং শেষ করেছেন। সুবিধাজনক সময় দেখে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের।