সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন বিএনপির

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা শহীদদের সমাধিতে ফুল দেন এবং দেশের জন্য প্রাণ দেওয়া মহান জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা আব্দুল হাই সিকদার, মোস্তাফিজুর রহমান বাবুল, তাইফুল ইসলাম টিপু, রফিক শিকদার, আবেদ রেজা, কাদের গণি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে সকালে বিএনপি জাতীয় পতাকা অর্ধনমিত রাখে এবং সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করে।

তবে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট এখনও বাইরে থেকে তালাবদ্ধ থাকায় দলের নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে আসতে দেখা যায়নি।

২৮ অক্টোবরের জনসভাকে কেন্দ্র করে ঘটা সহিংসতার জেরে বিএনপির কার্যালয় বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপিপন্থী পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ স্মৃতি পেশাজীবী পরিষদ।

শিক্ষাবিদ, সাংবাদিক, অন্যান্য পেশাজীবী ও বিএনপি নেতা-কর্মীদের অংশগ্রহণে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতে ঢাকায় শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ দুই শতাধিক বুদ্ধিজীবীকে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের স্থানীয় সহযোগীদের সহায়তায় ঢাকায় তুলে নিয়ে যায়।

—–ইউএনবি