সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নজর কাড়লেন হৃতিক-দীপিকা

অনলাইন ডেস্ক :

সিদ্ধার্থ আনন্দর পরবর্তী সিনেমা ‘ফাইটার’। অ্যাকশন ঘরানার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম গান। কয়েকদিন আগে মুক্তি পায় ‘ফাইটার’ সিনেমার টিজার। অ্যাকশনে ভরপুর টিজার দেখে মুগ্ধতা প্রকাশ করেন দর্শকরা। ‘শের খুল গায়ে’ শিরোনামের গান মুক্তির পর তা দর্শক-শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

পার্টি ঘরানার এ গানে দেখা যায়, নাইট ক্লাবে জমিয়ে নাচছেন হৃতিক রোশান, দীপিকা পাড়ুন ও করণ সিং গ্রোভার। গানের স্বল্প সময়ের জন্য হাজির হয়ে হইচই ফেলে দেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। মুক্তির পরই এ গানের হুক স্টেপ নজর কেড়েছে।

এ গানের কথা লিখেছেন কুমার, সুর ও সংগীতায়োজন করেছেন বিশাল এবং শেখর। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল, শেখর, বেনি দয়াল, শিল্পা রাও। ‘ফাইটার’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন হৃতিক রোশান এবং দীপিকা পাড়ুকোন। বড় বাজেটের এ সিনেমা ২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।