সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিজয় দিবসের বিশেষ নাটক ‘তাহার সন্ধানে’

অনলাইন ডেস্ক :

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘তাহার সন্ধানে’। আকরাম খানের রচনা ও নির্দেশনায় এটি প্রযোজনা করেছেন মো. নাসির উদ্দিন। ১৬ ডিসেম্বর শনিবার রাত ৯টায় বিটিভির পর্দায় দেখা যাবে নাটকটি। এতে অভিনয় করেছেন ত্রপা মজুমদার, তনয় বিশ্বাস, আরমান পারভেজ মুরাদ, শেখ স্বপ্না, আকরাম খান, আদ্রিতাসহ অনেকে।

প্রযোজক মো. নাসির উদ্দিন জানান, নাটকের গল্পে দেখা যাবে প্রবাসী বাঙালি মুক্তিযোদ্ধা ফরহাদ প্রতি বছর একাত্তরে হারিয়ে যাওয়া প্রেমিকার সন্ধানে দেশে আসেন। ফরহাদের অনুসন্ধানে যুক্ত হয় তরুণ প্রামাণ্য চলচ্চিত্রকার রাকিব ও তার বান্ধবী শেমন্তি। শেমন্তির বড় খালা মুক্তিযুদ্ধে পা হারানো বীরাঙ্গনা দীপালী যুদ্ধের স্মৃতি আর এক স্বর্ণালী প্রত্যূষের আশা নিয়ে হুইলচেয়ারে আছেন প্রতীক্ষায়। ফরহাদ কি খুঁজে পাবে তার হারিয়ে যাওয়া প্রেমিকাকে? তারই উত্তর মিলবে বিশেষ নাটক ‘তাহার সন্ধানে’।