সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘লটারি’তে অভিনয় করেছেন সিয়াম

অনলাইন ডেস্ক :

ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘লটারি’তে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ড্রামা, সাসপেন্স ও থ্রিলারে তৈরি সিরিজটিতে সিয়ামকে পাওয়া যাবে খলনায়ক হিসেবে। ক্যারিয়ারে প্রথমবার এমন চরিত্রে দেখা যাবে ‘পোড়ামন ২’ অভিনেতাকে। সিয়াম বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে ডার্ক ও মন্দ চরিত্র হতে যাচ্ছে এটি। বলতে পারেন এভাবে আমাকে আগে কেউ দেখেননি।

জানি না দর্শক চরিত্রটি কিভাবে নেবেন। তবে আমি চেষ্টা করেছি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে।’ শিগগিরই সিরিজটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এতে আরো অভিনয় করেছেন সাফা কবির, মনোজ প্রামাণিকসহ অনেকে। এর আগে সিয়ামকে মিজানুর রহমান আরিয়ানের ‘পুর্নমিলনী’তে দেখা গিয়েছিল।