সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ভূতের ছবিতে এবারই প্রথম কাজল

অনলাইন ডেস্ক :

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। রোম্যান্টিক থেকে শুরু করে কোর্টরুম ড্রামা, অ্যাকশন সব ধরনের ছবিতেই দেখা গেছে অভিনেত্রীকে। এবার তিনি প্রথম বারের মতো অভিনয় করতে চলেছেন একটি ভূতের ছবিতে। ছবির নাম নাকি ‘মা’। এটির পরিচালনা করবেন বিশাল ফুরিয়া। আর প্রযোজনার দায়িত্ব সামলাবেন স্বামী অজয় দেবগন। ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, কাজলকে কখনই ভূতের ছবিতে দেখা যায়নি। কাজল তাঁর অভিনয় সত্ত্বার এই দিকটাও উন্মোচিত করতে চাইছিলেন। অবশেষে সেটার সুযোগ এল। পরিচালক বিশাল ফুরিয়া যখন অভিনেত্রীকে এই ছবি করার জন্য প্রস্তাব দেন, তাঁকে চরিত্রটি, গল্পটি ব্যাখ্যা করেন তখন সেটা শুনে তিনি সঙ্গে সঙ্গে কাজল রাজি হয়ে যান বলেই জানা গিয়েছে।

সম্প্রতি করণ জোহর পরিচালিত তারকাখচিত সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’এর ২২ বছর পূর্ণ করল। সেই উপলক্ষে একটি বিশেষ লেখা লিখেছেন অভিনেত্রী। কাজল লিখেছেন, কাভি খুশি কাভি গামের ২২ বছর। অনেক স্মৃতি জুড়ে রয়েছে এই ছবির সঙ্গে। যশ কাকু এই ছবির জন্যই কেবল ফিল্মিস্তান স্টুডিয়োর নতুন মেকআপ রুম বানিয়েছিলেন, পুরনোগুলোকে রেনোভেট করিয়েছিলেন। এমনকি এই ছবির সঙ্গে ভ্যানিটি ভ্যানগুলো যাচ্ছে না বলে সেগুলো বদলে দিয়েছিলেন।

শুটিং শুরুর কয়েকদিনের মধ্যেই করণ জোহর অজ্ঞান হয়ে গিয়েছিল ছবির সেটে। এত গরম পড়েছিল। ‘কাভি খুশি কাভি গাম’ ছবিটি ২০০১ সালে মুক্তি পেয়েছিল। ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল। এখানে শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, কারিনা কাপুর, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন আছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস