সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

জোড়া নতুন গানে রেহান-কর্ণিয়া

অনলাইন ডেস্ক :

‘বাজে স্বভাব’ গান দিয়ে রেহান রাসুলের হঠাৎ বাজিমাত! চলতি বছরে কয়েকটি গান আলোচনায় আসে তার। নাটক-সিনেমার বাইরে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের জন্যও গান করছেন তিনি। এরইমধ্যে বছরের শেষ প্রান্তে এসে এন আই বুলবুলের কথায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন রেহান। লক্ষ্য নতুন বছরের উপহার। গান দুটি হলো রোহান রাজের সুর-সংগীতে ‘উড়ি চল’ এবং রেজওয়ান শেখের সুর-সংগীতে ‘কিছু গল্প’। দুটি গানেই রেহানের সহশিল্পী ‘পাওয়ার ভয়েস’ কর্ণিয়া। গান দুটি প্রকাশ হবে যথাক্রমে ফ্যামিলি মিউজিকের ইউটিউব চ্যানেল ও আরটিভি মিউজিক চ্যানেলে।

গান দুটি প্রসঙ্গে রেহান রাসুল বলেন, ‘দুটি গান দুই রকম রোমান্টিক কথায় সাজানো। কর্ণিয়ার সঙ্গে পর পর দুটি দ্বৈত গান হলো। নতুন বছর উপলক্ষে গান দুটি প্রকাশ হবে। আশা করছি শ্রোতারা আমাদের কণ্ঠে গান দুটি শুনে নিরাশ হবে না।’ অন্যদিকে গীতিকবি এন আই বুলবুল বলেন, ‘দুটি গানই রোমান্টিক কথায় সাজালাম। তবে এরমধ্যেও ভিন্নতা রাখার চেষ্টা করেছি। একটির সঙ্গে অন্যটির মিল নেই। দুই শিল্পী দারুণ গেয়েছেন। আশা করছি নতুন বছরে শ্রোতাদের জন্য ভালো দুটি উপহার হবে।’