সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

জেলা পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে সারাদেশে যাচ্ছে ইসি

প্রতীকী ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রার্থীকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার(১৯ ডিসেম্বর) রংপুর সার্কিট হাউজে ছয়টি আসনের ৩৬ জন প্রার্থীর সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

সভায় সিইসি বলেন, ‘প্রশাসন পরিষ্কার করে দিয়েছে যে, তারা নির্বাচনে নিরপেক্ষ থাকবে এবং অবাধ ও সুষ্ঠু হবে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীরা যদি আন্তরিক ও সচেতন না হন, তাদের মধ্যে পারস্পরিক আস্থা অর্জনে ব্যর্থ হন এবং সঠিক আচরণ না করেন, তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবার কাছে এই বার্তা পাঠানো হয়েছে।’

তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা।

এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, ইসি সচিব জাহাংগীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান উপস্থিত ছিলেন।

—-ইউএনবি