সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মঙ্গলবার থেকে ৩ দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা বিএনপির

আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জনে বিএনপির আহ্বানের পক্ষে জনসমর্থন আদায়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

রবিবার (২৪ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর তিন দিনব্যাপী সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। আমি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার পক্ষে এই কর্মসূচি ঘোষণা করছি।’

সারাদেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের তিন ঘণ্টা আগে বিএনপি ও সমমনা দলগুলোও একই ধরনের কর্মসূচি ঘোষণা করে।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে আজ (রবিবার) সকাল ৬টায় দিনব্যাপী সড়ক-রেল-নৌপথ অবরোধ পালন করে বিরোধী দল।

২০ ডিসেম্বর সরকারের বিরুদ্ধে বিএনপির অসহযোগ আন্দোলন ঘোষণার পর প্রথম এবং ৩১ অক্টোবর থেকে বিরোধী দলগুলোর ডাকা দ্বাদশ দফার অবরোধ কর্মসূচি এটি।

বর্তমান সরকারকে পদত্যাগ করাতে এবং নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে বাধ্য করতে গত বছরের ১০ ডিসেম্বর থেকে প্রায় তিন ডজন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি যুগপৎ আন্দোলন চালিয়ে আসছে।

গত ২৮ অক্টোবর দলের মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর বিএনপির আন্দোলন গতি হারিয়ে ফেলে। কারণ এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয় এবং অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে চলে যায়।

তবে বিএনপি ও সমমনা দলগুলো ২৯ অক্টোবর থেকে ১১ দফায় ২২ দিন দেশব্যাপী অবরোধ এবং চার দফায় পাঁচ দিন হরতাল দেয়।

বিরোধী দল ২০ ডিসেম্বর অসহযোগ আন্দোলনের ডাক দেয়।

—-ইউএনবি