সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘ব্যাচেলর’ নাটকে খাইরুল-আনিকা

অনলাইন ডেস্ক :

নতুন বছরে চমক হিসেবে আসছে খাইরুল বাসার ও আনিকা জুটির নাটক ‘ব্যাচেলর’। এটি নির্মাণ করেছেন মারুফ হোসেন সজীব। নাটকটিতে সাফায়েত চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাসার আর কণা চরিত্রে অভিনয় করছেন আনিকা। নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, ‘বেকার ব্যাচেলরদের জীবন অতটা সুখের নয়। ভবিষ্যতের চিন্তা তাদের মারাত্মকভাবে গ্রাস করে। তারা একগাদা বিসিএস গাইড নিয়ে ডুবে থাকেন। তাই বেকার ব্যাচেলর জীবন এ গল্পে তুলে ধরতে চেয়েছি। আশা করি সবার ভালো লাগবে।’ নির্মাতা বলেন, ‘গল্পের শুরু এমন হলেও শেষটা অন্যরকম। যে গল্পের বাঁকে বাঁকে রয়েছে প্রেমের জন্য নীল বেদনা। এতে খাইরুল বাসার ও আনিকা অনবদ্য অভিনয় করেছেন। যা দেখলেই দর্শকরা অনুভব করবেন।’

অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘এমন চরিত্রনির্ভর গল্প সচরাচর মেলে না। যেখানে অভিনয় করার প্রচুর সুযোগ থাকে। গল্পটি আমার ভালো লেগেছে। অভিনয় করে আনন্দ পেয়েছি।’ সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। বছরের শুরুতেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, আনোয়ার শাহী, পারভেজ সুমন, শামিম এবং রিপন আহমেদ প্রমুখ। নাটকটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। প্রধান সহকারী পরিচালক ছিলেন শাহিন খান। শিল্প নির্দেশক ছিলেন রিয়াজ হাসান এবং সিনেমাটোগ্রাফার ছিলেন নাহিয়ান বেলাল।