সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চলে গেলেন নির্মাতা নোমান

অনলাইন ডেস্ক :

নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নোমান মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব অপূর্ব রানা।

তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য মোহাম্মদ নোমান দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরহুমের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। জানা গেছে, দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন নোমান। জানা গেছে, পরিবার, নিকটাত্মীয় ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় চলছিল নোমানের ব্যয়বহুল চিকিৎসা। সম্প্রতি নোমানকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছিল নির্মাতার পরিবার। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে থেমে গেল নির্মাতার জীবনপ্রদীপ।