সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শ্রীবরদীতে বই বিতরণ উৎসব

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারী) সকালে শ্রীবরদী মথুরনাথ বিনোদনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। পরে শ্রীবরদী এপিপিআই, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসা সহ বিভিন্ন বিদ্যালয় বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও গণমাধ্যমকমর্ীরা উপস্থিত ছিলেন।