সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আমার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে: আইরিন

অনলাইন ডেস্ক :

এ প্রজন্মের অভিনেত্রী আইরিন সুলতানা। একটি মোবাইল ফোন ব্র্যান্ডের ডকুমেন্টারি দিয়ে নতুন বছর শুরু করেছেন তিনি। এবার অভিনেত্রী জানালেন তাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। গুঞ্জন উঠেছে অভিনয় থেকে নাকি বিদায় নিয়েছেন আইরিন। তবে বিষয়টি সত্য নয় বলে জানান তিনি। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নিজের ব্যক্তিগত ও কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন আইরিন।

তিনি বলেন, কখনোই কিন্তু অভিনয়কে বিদায় বলিনি আমি। অনেকে এসব বলে আমাকে নিয়ে গুজব ছড়িয়েছেন। আমি নাকি আর কাজ করব না। আসলে যারা এই গুজব ছড়িয়েছেন তারা নিজেরাও কিন্তু আমাকে কখনও কাজে ডাকেননি। মাঝখান থেকে আমার ক্যারিয়ারে আঘাত করে বসলেন। ২০২১ সালেও ‘কাগজ’ করেছি। ২০২২ সালে আরও চার-পাঁচটা সিনেমা করেছি। এ ছাড়া স্বল্পদৈর্ঘ্যও তো করেছি। এটাকে কি অনিয়মিত অভিনয় বলা যায়?

নিজের চাকরির প্রসঙ্গে আইরিন বলেন, আমি একটি চাকরি করতাম। সেই চাকরির পাশাপাশি অভিনয়টা চালিয়ে গেছি। তবে সেই ছেড়ে দিয়ে এখন নতুন চাকরি খুঁজছি। শুধু অভিনয় করে সৎ পথে জীবন যাপন করা খুব কঠিন। নিজের সততা কখনোই বিসর্জন দিতে চাই না। তাই অভিনয়ের পাশাপাশি একটা ভালো জীবনযাপনের জন্য চাকরিও করতে চাই। অন্যের দ্বারস্থ যেন না হতে হয়। আশা করছি এ বছর আমিও কাজ শুরু করতে পারব।

প্রসঙ্গত, শিগগিরই মুক্তি পাবে আইরিন অভিনীত ও জেসমিন আক্তার নদীর নির্মিত ‘চৈত্র দুপুর’। এ ছাড়া বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’, সাঈফ চন্দনের ‘দুনিয়া’, ‘হৃদ মাঝারে তুমি’ ছবিগুলোও ঈদের আগে একে একে মুক্তি পাবে বলেও জানান তিনি।