সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

টেনিসে সহকারী রেফারি মাসফিয়া

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক টেনিস ফেডারেশন এবারই প্রথম বাংলাদেশের কোনো নারী সহকারী টেনিস রেফারিকে আন্তর্জাতিক অঙ্গনে খেলা পারিচালনার অনুমতি দিয়েছে। ৬-১২ জানুয়ারি দিল্লিতে এবং ১৩-১৯ জানুয়ারি কলকাতায় আন্তর্জাতিক জুনিয়র টেনিসে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মাসফিয়া আফরিন।

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২৩-২৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ভারতের সিলভার বেজ রেফারি ও আইটিএফ সার্টিফাইড টিউটর অভিষেক মুখার্জীর তত্ত্বাবধানে ন্যাশনাল লেভেল অফিশিয়েটিং স্কুলের আয়োজন করা হয়েছিল। অফিশিয়েটিং স্কুলে অংশগ্রহণকারী ২২ জন অফিশিয়ালের মধ্যে টপ স্কোরার ছিলেন মাসফিয়া আফরিন।

তিনি আইটিএফের অফিশিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার সুযোগ দিয়েছে। বাংলাদেশ টেনিস ফেডারেশন জানিয়েছে, মাসফিয়া আফরিনের অংশগ্রহণের মাধ্যমে বিদেশে বাংলাদেশের নারী রেফারির দ্বার উন্মোচিত হয়েছে। মাসফিয়া আফরিন গত বৃহস্পতিবার ভারতে পৌঁছেছেন।