সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিরিজে মুগ্ধতা ছড়ালেন মিমি

অনলাইন ডেস্ক :

সম্প্রতি হইচই প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে টোটা রায় চৌধুরী ও মিমি চক্রবর্তীর কোর্টরুম ড্রামা ‘যাহা বলিব সত্য বলিব।’ আদালতে দুই মহারথির লড়াই। পাকেচক্রে জড়িয়ে আরও কিছু মুখ। ডিফেন্ডার, প্রসিকিউটরের বাক্যবানে গোটা সিরিজ জুড়েই ছিল টান টান উত্তেজনা। এই সিরিজে সম্পূর্ণ নতুনরূপে নিজেকে প্রমাণ করেছেন মিমি। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। ‘পোস্ত’ ছবির হিন্দি রিমেকে তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী। গেল ৬ই জানুয়ারি সকালে ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন মিমি।

যেখানে পরেশ রাওয়াল জানিয়েছেন, বাংলা ছবি ও বাংলার সংস্কৃতি দুই-ই তার কতোটা প্রিয়। পাশাপাশি সিরিজের দাপুটে আইনজীবী ‘পৃথা রায়’-এর অভিনয়ে মুগ্ধ তিনি। অভিনেতার কথায়, লিগ্যাল প্রফেশন নিয়ে এই সিরিজ।সবাই সত্যিটা জানেন, অথচ সেটা প্রমাণ করার জন্যই কোর্টরুম জুড়ে নানা নাটকীয় মোড়। দুর্দান্ত এই সিরিজে মিমি চক্রবর্তীর অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে। গোটা টিমকে আমার শুভেচ্ছা। মিমির সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। আমি চাই, মিমি আগামী দিনে আরও বেশি হিন্দি সিনেমায় কাজ করুন। ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী, পর্দার বাবু ভাইয়ার প্রশংসায় ক্যাপশনে লেখেন, তাকে কে না ভালোবাসে। বিরলতম অভিনয়ের গুণ রয়েছে তার। অত্যন্ত বিনয়ী ও ন¤্র মানুষটা স্বয়ং যেন অনুপ্রেরণা।