সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাপাহারে তারাচাঁদ খাড়ি পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

জেলা প্রতিনিধি, নওগাঁ (সাপাহার):

নওগাঁর সাপাহার উপজেলার তারাচাঁদ খাড়ি (খাল)পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।  বুধবার সকাল ১১ টায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খাল পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় অর্ধকোটি টাকা ব্যায়ে ৫ কিলোমিটার  তারাচাঁদ খাড়ি (খাল) পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন, ৬ নং শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী তাহাজ্জদ হোসেন,উপজেলা সমবায় অফিসার নাজমুল হোসেন,বিএমডিএ সহকারী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম,নওগাঁ জেলা টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মোঃ আকতার হোসেন,শিরন্টি ইউনিয়ন আওয়ামীলীগ ও সংশ্লিষ্ট সমিতির সাধারন সম্পাদক মোঃ ফজলুর রহমান, সহ সভাপতি মোঃ দুরুল হোদা, সদস্য কামরুল ইসলাম, শামসুদ্দীন আহম্মেদ, আব্দুল কুদ্দুস ও উপজেলা এলজিইডির সার্ভেয়ার ওবাইদুল্লাহ প্রমুখ।তারাচাঁদ খাড়িটি পুনঃ খনন সম্পুর্ন হলে সারা বছর সেখানে মাছ চাষ, পাড়ে গাছ পালা রোপন ও মাঠে সহজে ফসলদী উৎপাদনের মাধ্যমে এলাকার কৃষিখাত আরোও সমৃদ্ধশীল হবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।