সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

এবার ‘গডফাদার’-এর চরিত্রে শাকিব

অনলাইন ডেস্ক :

গত বছরের শেষের দিকে শাকিব খানকে নিয়ে ‘তুফান’ নির্মাণের ঘোষণা দেন ‘দামাল’, সুড়ঙ্গ’খ্যাত নির্মাতা রায়হান রাফি। এ সিনেমায় ‘গডফাদার’-এর চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফের প্রযোজনায় নির্মিত হবে ছবিটি। ইতোমধ্যে চলছে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ। এর মাঝেই সম্প্রতি এসকে ফিল্মসের ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে নির্মাতা রায়হান রাফি ‘তুফান’ সিনেমার বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। রায়হান রাফি বলেন, ‘শাকিব খান চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আমি অনেক দিন থেকে এই সিনেমার প্রস্তুতি নিচ্ছি। প্রায় চার মাস থেকে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।’

এদিকে সম্প্রতি ‘তুফান’ সিনেমাটির শুটিং সেটের ডামি কিছু ছবি প্রকাশ পেয়েছে, যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। কয়েক দিন আগেই ভারতের হায়দরাবাদের উদ্দেশে উড়াল দেন রায়হান রাফি। সেখানে রামুজি ফিল্ম সিটিতে চলছে ‘তুফান’-এর সেট নির্মাণের কাজ। নব্বই দশকের বাড়িঘর, গাড়ি ও অন্যান্য স্থাপনায় সাজানো হবে সেট। সব কিছু ঠিক থাকলে চলতি বছর কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।