সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বলিউডে ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন পেলেন যারা

অনলাইন ডেস্ক :

আগামী ২৭ এবং ২৮ জানুয়ারি গুজরাটে বসতে যাচ্ছে বলিউড সিনেমার অন্যতম সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ারের এবারের আসর। বরাবরের মতো এবারও চলচ্চিত্রের ১৯টি শাখায় সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ৬৯তম এই আসরে সেরা অভিনেত্রী হওয়ার দৌড়ে আছেন গতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলা আলিয়া ভাট ও ভূমি পেডনেকার। একই তালিকায় মনোনয়ন পেয়েছেন দীপিকা পাডুকোন, কিয়ারা আদবানি, রানি মুখোপাধ্যায় ও তাপসী পান্নু। অন্যদিকে সেরা অভিনেতার লড়াইয়ে থাকছেন রণবীর কাপুর, রণবীর সিং, শাহরুখ খান, সানি দেওল ও ভিকি কৌশল।

এছাড়াও এবারের আসরে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে টুয়েলভথ ফেল, জওয়ান, অ্যানিম্যাল, পাঠান, ওএমজি ২ এবং রকি অউর রানি কি প্রেম কাহানি। সেরা চলচ্চিত্র (ক্রিটিকস)-এর তালিকায় রয়েছে টুয়েলভথ ফেল, ভিড়, ফারাজ, জোরাম, শ্যাম বাহাদুর, থ্রি অফ আস ও জুইগাটো।পাশাপাশি সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন অমিত রাই (ওএমজি ২), অ্যাটলি (জওয়ান), করণ জোহার (রকি অউর রানি কি প্রেম কাহানি), সন্দীপ রেড্ডি ভঙ্গা (অ্যানিমেল), সিদ্ধার্থ আনন্দ (পাঠান) ও বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)।