সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘ইতি চিত্রা’

অনলাইন ডেস্ক :

‘নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ’ এ স্লোগানে চলছে ২২তম ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব। এতে প্রদর্শন করা হচ্ছে ৭৪টি দেশের ২৫২টি সিনেমা। আর এ উৎসবে গত সোমবার সন্ধ্যায় প্রদর্শিত হলো রাইসুল ইসলাম অনিকের সিনেমা ‘ইতি চিত্রা’। শীতের কুয়াশার চাঁদরে জড়ানো সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে দেখা গেছে একঝাঁক সিনেপ্রেমীর ভিড়। এক পর্যায় দর্শকের ভিড়ে হাউজফুল হয়ে ওঠে হল। আর দর্শকের উপস্থিতি দেখে আনন্দের হাসি দেখা যায় নির্মাতা ও কলাকুশলীদের মুখে। ‘ইতি চিত্রা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই নতুন মুখ রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ঋতু।

এ ছাড়া আরও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন, লোবা আহমেদ, শেখ স্বপ্না, ব্রিটিশ বাবু, তামিম ইকবাল, শাহিন মৃধা ও কামাল খান। উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর স্থানগুলো হচ্ছে- জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তন। এসব মিলনায়তনের সব প্রদর্শনী বিনা মূল্যে উপভোগ করা যাবে।