সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বঙ্গবন্ধু টানেলে ট্রাকের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে ট্রাকের ধাক্কায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে অ্যাপ্রোচ রোডের সিকিরিটি পোস্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. পারভেজ (৩০) আনোয়ারা উপজেলার পরৈকোড়া মাহাতা গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে। তার পরিবারে তার স্ত্রী এক ছেলে এক মেয়ে রয়েছে। সে দীর্ঘ পাঁচ বছর যাবৎ আনোয়ারা কোরিয়ান ইপিজেডের ইয়াং ওয়ান সু- ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারভেজ ভোরে নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে তার কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।

আনোয়ারা থানার সেকেন্ড অফিসার মো. কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—-ইউএনবি